,

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ চারজন আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধপথে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় একটি কাভার্ডভ্যান ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এসব চিনি জব্দ করে পুলিশ। আটকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার রানিয়ারা গ্রামের মো. মাসুম পারভেজ (৩২), কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকার মো. টিপু সরকার (৩০), একই এলাকার মো. মামুন মিয়া (২৫) ও বরিশালের গৌরনদী উপজেলার দয়াসুর গ্রামের সোহাগ সরদার (২৫)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে আসা চিনি উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় কাঠেরপুল থেকে কুটি বাজারগামী পাকা রাস্তায় একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি করে ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট