,

পার্বতীপুরে অবৈধ ১৮ ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুরের পার্বতীপুরে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে ক্লে-ব্রিকস (ইট) পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৮টি ইটভাটা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলী আদালত-পার্বতীপুর) নিয়মিত মামলা করেছেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পার্বতীপুর উপজেলার মেসার্স এসপি ব্রিকস, মেসার্স বাদশা ম্যানুফ্যাকচারিং, মেসার্স এআর ব্রিকস, মেসার্স বারী ব্রিকস, মেসার্স এইচ এম ব্রিকস, মেসার্স জেএস ব্রিকস, মেসার্স খুশি সুপার ব্রিকস, মেসার্স ডিআর ব্রিকস, মেসার্স মা ব্রিকস, মেসার্স মোকারম সুপার ব্রিকস মেসার্স এমএসবি ব্রিকস, মেসার্স রয়েল ব্রিকস-২, মেসার্স আরভি ব্রিকস, মেসার্স এসএ ব্রিকস, মেসার্স শাফি ব্রিকস, মেসার্স সমতা ব্রিকস, মেসার্স বারী ব্রিকস ও মেসার্স হক ট্রেডার্স ব্রিকস।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআই’র রংপুর বিভাগীয় উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ।

তিনি জানান, খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করছে বিএসটিআই। এ ধারাবাহিকতায় গত চলতি সপ্তাহে পার্বতীপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই’র গুণগত মান সনদ না থাকায় ইটভাটার মালিকদের সতর্ক করার সঙ্গে তাদেরকে কিছুদিন সময় বেধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা মান সনদ গ্রহণ না করায় ইটভাটার স্বত্ত¡াধিকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। জনস্বার্থে বিএসটিআই’র অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট