,

চাইলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চাইলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তারা (ব্যবসায়ী) যদি সব কিছু বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। তাই আমাদের ব্যালেন্স করে চলতে হচ্ছে। এর মাঝে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে আমরা চেষ্টা করছি যেন তারা সুযোগটা না নিতে পারে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রংপুর সফরে এসে পীরগাছার কল্যানী ইউনিয়নের অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমা শুরু করেছে। কিন্তু সেটি ধীরগতিতে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে বলে।

তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের পারমিট দেওয়া হয়েছে। এটি অবশ্য কৃষি মন্ত্রণালয় দেখে। ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে। ঈদকে ঘিরে আদাসহ দু-একটি মশলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মশলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেদিকে আমাদের নজর রয়েছে। অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, আমরা সেদিকে খেয়াল রাখছি। আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে তেল, ডালের সঙ্গে ৫ কেজি করে চাল দিব। এতে করে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবে।

এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী তার বাসভবনে আসলে তাকে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড