,

উড়ন্ত আর্জেন্টিনার সামনে কাবু অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : চীনের বেইজিংয়ে ম্যাচের শুরু থেকেই লিওনেল মেসির সমর্থনে ঝড় তুলেছিলেন দর্শকরা। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন ঘরের মাঠে খেলতে নেমেছে। তাদের হতাশ করেননি কাতার সোনালী ট্রফি ছিনিয়ে আনা দলটি। ম্যাচের মাত্র ১.২০ মিনিটে গোল করেই আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন দলটির বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সেই গোলেই আকাশী-নীল জার্সিধারীরা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরেক গোল করে জয় নিশ্চিত করেন জার্মান পাজেলা।

এদিন (১৫ জুন) সন্ধ্যা হতেই আর্জেন্টিনার জার্সি পরা চীনা দর্শকে ভরে ওঠে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়া। এরপর বাঁশি বাজার কিছুক্ষণ পরই এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তখন ম্যাচের বয়স মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড। যা আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একইসঙ্গে ৩৬ বছরে পা দিতে যাওয়া মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল এটি।

ম্যাচের ৫ম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাক অ্যালিস্টারের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর অবশ্য সমতায় ফেরার সুযোগ ছিল অস্ট্রেলিয়ারও। ২৮ মিনিটে তাদের নেওয়া শট হাত দিয়ে ঠেকান এমিলিয়ানো মার্টিনেজ। তবে এরপরও বল গিয়ে গোলবারে লেগে ফিরে আসে।

পরবর্তীতে আরও একটি বড় সুযোগ পায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধের মাঝমাঝি সময়ে তাদের শট ডি বক্সের ভেতর আর্জেন্টাইন এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে হাওয়ায় ভেসে শট নিয়ে তখন দলকে বিপদমুক্ত করেন ক্রিস্টিয়ান রোমেরো। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ শাণাতে থাকে। তবে গোলের দেখা পাচ্ছিল না কেউ। শেষমেষ ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দিকে। তার পরিবর্তে মাঠে নামেন তাদের হয়ে দ্বিতীয় গোল পাওয়া পাজেলা। এরপর ৪৮তম মিনিটে ডি মারিয়া অস্ট্রেলিয়ার গোলের লক্ষ্য জোরালো শট নেন। কিন্তু ম্যাচজুড়ে কয়েকটি ভালো সেইভ দেওয়া অজি গোলরক্ষক ম্যাট রায়ান এবারও বাধা হয়ে দাঁড়ান। এরপর অস্ট্রেলিয়া পরপর দুটি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি।

গোল শোধ করা তো দূরে থাক, উল্টো আরেকবার পিছিয়ে পড়ে ক্যাঙ্গারু বাহিনী। ৬৮ মিনিটে রদ্রিগো ডি পলের সঙ্গে ওয়ান-ওয়ান পাস খেলেন মেসি। ফিরতি বল পেয়ে ডি পল উড়িয়ে মারেন অস্ট্রেলিয়ার গোলপোস্টের সামনে। উড়ন্ত বলে হেড করেন জার্মান পাজেলা, ডান প্রান্ত দিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে সেটি অনায়াসে জালে পৌঁছে যায়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না