,

দ্বিতীয় মিনিটেই মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই আলবিসেলেস্তেরা অধিনায়ক লিওনেল মেসির গোলে এগিয়ে গেছে। ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের প্রথম শটেই তিনি গোল পেয়েছেন। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে সন্ধ্যায় ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপ জয়ের পরও লাগাতার অপরাজিত আছে লিওনেল স্কালোনির দেশ। নিজেদের ঘরের মাঠে এর আগে মেসিরা পানামা এবং কিরাসাওয়ের মুখোমুখি হয়েছিলেন। দুটি ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে স্বাগতিকরা। কিরাসাওয়ের বিপক্ষের ম্যাচ শেষে আলবিসেলেস্তে দর্শকরা বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে বরণ করে নেয়।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না