,

১৪৬ রানে অলআউট আফগানিস্তান

news-image

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশ দলের জন্য। কেননা আগের দিনের ৫ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে দলীয় স্কোরবোর্ডে ২০ রান তুলতেই ৩৮২ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দলও হোঁচট খেয়ে বসে। টাইগার বোলারদের তোপে প্রথম ইনিংসে তারা সংগ্রহ করেছে মোটে ১৪৬ রান।

সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাট করতে নামে বাংলাদেশ দল। যদিও আফগানদের ফলো অন এড়াতে প্রয়োজন ছিল ১৮২ রান। তবে সেটা করতে পারেনি দলটির ব্যাটাররা।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে দলীয় ১৮ রানে ওপেনার ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেন পেসার শরীফুল ইসলাম। এরপর মাথা তুলে দাঁড়ানোর আগে আবারো আঘাত হানেন এবাদত হোসেন। এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার আব্দুল মালেককে ব্যক্তিগত ১৭ রানে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে রহমত শাহকে ফেরার আবার এবাদত।

লাঞ্চ থেকে ফিরেও ভাগ্য বদলাতে পারেনি আপগানরা। দলীয় ৫১ রানের মাথায় অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীকে ফিরিয়ে দেন শরীফুল। এরপর অবশ্য বড় জুটির আভাস দিচ্ছিলেন নাসির জামাল-আফসার জাজাই। তবে ব্যক্তিগত ৩৫ রানে নাসির এবং ৩৬ রানে ফিরে যান জাজাই। এরপর অবশ্য দ্রত ফিরে যান ইয়ামিন আহমেদযায় এবং আমির হামযা। ৮ উইকেট হারিয়ে দলীয় রান তখন আফগানদের ১২৮।

ফলো-অনের সংখ্যা তখন উঁকি দিচ্ছে। তবে করিম জানাত লড়ে যাচ্ছিলেন সেটা এড়াতে। তবে নবম উইকেট হিসেবে ফেরেন নিজাত মাসুদ। অবশ্য শেষ রক্ষাও হয়নি আফগান ব্যাটার জানাতের, ফিরে যান ২৩ রান করেই মিরাজের বলে আউট হয়ে। এই উইকেটের মাধ্যমে মিরাজ পূর্ণ করেন টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট