মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় বিপর্যয় : এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

news-image

প্রবল গতি নিয়ে ভারত ও পাকিস্তানের উপকূলের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ক্ষয়ক্ষতি এড়াতে দেশ দুটির এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভারত ও পাকিস্তানের আবহাওয়া অফিস সতর্ক করে বলছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যে প্রথম আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে প্রবল বর্ষণে ইতোমধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানে ঝড়টি সিন্ধু প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৬২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। স্কুলগুলোতে ৭৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান বলেছেন, ২০ লাখেরও বেশি জনসংখ্যার প্রদেশের বৃহত্তম শহর করাচি তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়ের হুমকিতে ছিল না। তারপরও সেখানে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে ঘণ্টায় ১৩৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে চলেছে। উচ্চ জোয়ারের কারণে উপকূলের নিচু এলাকা প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে তারা।

‘বিপর্যয়ে’র জেরে গুজরাটের উপকূল এলাকায় অনেক ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটগামী ৯৫টি ট্রেন বাতিল হয়েছে। গুজরাট উপকূলে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের জেলেদেরও নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা