,

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পাননি তামিম ও মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে বুধবার। শ্রীলঙ্কর ঘরোয়া টি-টোয়েন্টি লিগটি এর আগে তিনবার আয়োজিত হলেও এবারই প্রথমবার নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামে তোলা হয়েছিল তিন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসকে। কিন্তু অংশগ্রহণকারী পাঁচ দলের কেউই তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি।

নিলামে দেশসেরা ওপেনার তামিম ইকবালের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে পেতে আগ্রহ দেখায়নি কেউ। উইকেটরক্ষক ক্যাটাগরিতে মুশফিকের মূল্যও ধরা হয়েছে ৫০ হাজার ডলার। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক বেশ দারুণ ফর্মেই আছেন। তবে তাকেও দলে নেয়নি কোনো দল।

সম্প্রতি দারুণ ছন্দে আছেন লিটন দাস। সুযোগ পেয়েছিলেন আইপিএলেও। অবশ্য, সেখানে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তিনি। এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন পারিবারিক কারণে। লিটনের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার। কিন্তু তিনিও অবিক্রিত থেকে যান।

এরা দল না পেলেও দল পেয়েছেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ মিঠুন। তার প্রাথমিক মূল্য ২০ হাজার ডলারেই তাকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। এলপিএলে যে দলে আগে থেকেই আছেন সাকিব আল হাসান। তাকে সরাসরিই চুক্তিবদ্ধ করেছে লঙ্কান প্রিমিয়ার লিগের দল গল গ্ল্যাডিয়েটর্স। লঙ্কান প্রিমিয়ার লিগে এটিই সাকিবের প্রথম অংশগ্রহণ। প্রথমবার বিদেশি লিগে সুযোগ পাওয়া মিঠুনকে দেখা যাবে সাকিবের সতীর্থ হিসেবে। ৩১ জুলাই থেকে শুরু হবে লঙ্কান এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি। চলবে ২২ আগস্ট পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না