,

ফ্লাইটের ৬ ঘণ্টা আগে ক্যাম্পে থাকতে হবে হজযাত্রীদের

news-image

‘রুট-টু-মক্কা সার্ভিসে’র আওতায় হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে শেষ করা হচ্ছে। ফলে হজযাত্রীদের বাংলাদেশ এবং সৌদি আরবের দুটি ইমিগ্রেশন হজক্যাম্প থেকে সম্পূর্ণ হচ্ছে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমে এসেছে। এজন্য তাদের কমপক্ষে ৪-৫ ঘণ্টা আগে হজক্যাম্পে যেতে বলা‌ হতো।

কিন্তু আগামীকাল শুক্রবার (১৬ জুন) থেকে বুধবার (২১ জুন‌) শেষ সময়ে হজযাত্রীদের চাপ বেশি থাকবে। এজন্য এই ছয়দিন হজযাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে ক্যাম্পে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

বুধবার (১৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মনিরুজ্জামান সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামীকাল ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে যে সকল হজ টিমের সদস্য সৌদি আরব গমন করবেন তাদেরকে ফ্লাইটের নির্দিষ্ট সময়ের ৬ ঘণ্টা আগে হজক্যাম্প, আশকোনা, ঢাকায় ইমিগ্রেশনের জন্য আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

এছাড়া সদস্যদেরকে সৌদি আরবে পৌঁছে দাপ্তরিক কাজের সুবিধার্থে ৪ কপি করে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে হজযাত্রীদের সৌদি আরব সহজ করতে ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট