,

‘গোপনে মৌখিক বিয়ে’র এক মাস পর তরুণীর আত্মহত্যা!

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় শারমিন আক্তার (১৮) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলামিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শারমিনের ভাই সুমন মিয়া বলেন, ‘রেজিস্ট্রি না করে গত মাসে কালেমা পড়ে বিয়ে করেন শারমিন আক্তার ও আলামিন। পরে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হয়। এ সময় আমরা আলামিনকে বলি, তার তার বাবা-মাকে নিয়ে আসতে। পরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ছেলের পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় বিষয়টি মেয়ের পরিবারকে জানায় আলামিন। এসব শুনে শারমিন বিষপান করে অসুস্থ হয়ে পরে। বিষয়টি জানতে পেয়ে স্বামী আলামিনসহ মৃতের স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় শারমিন আক্তার মারা যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে আলামিনকে আটক করেছে পুলিশ। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের বাসিন্দা আলামিন। তিনি এক মাস ধরে রাজধানীর একটি মসজিদে খাদেমের কাজ করছে। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দেলাপাড়া গ্রামের বাসিন্দা শারমিন আক্তার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট