,

কলকাতা বিমানবন্দরে আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের স্থানে এই আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের ৩সি এক্সিট গেটের কাছে আগুন লাগে। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বিমানবন্দরের সদস্যরা ছুটে আসেন। পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম থেকে পানি ছিটানো হয়। সেই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস বিভাগকেও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি। পরে আগুন নেভানোর কাজ শুরু হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

যে স্থানে অগ্নিকাণ্ড হয়েছে ওই এলাকা ঘিরে রাখে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের সদস্যরা।

বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীদের বাইরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সকলেই নিরাপদে আছেন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আহত বা নিহতের খবর নেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না