,

৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে উধাও এজেন্সি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শ্যামপুর এলাকায় একটি এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার শ্যামপুরের জুরাইন এলাকায় এজেন্সির সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জুরাইন মাজারের পাশের একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীদের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’

মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, ‘পাঁচ শতাধিক হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা লাগিয়েছে এজেন্সিটি। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেন। তারা যদি প্রতারিত হন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

ওসি আরও বলেন, এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধু প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট