,

মুসলমান হিসেবে আওয়ামী লীগে আর থাকতে চাচ্ছি না

news-image

কুয়াকাটা প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার (৪৫)।

আজ বুধবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে আমি মন থেকে অনেক ব্যথিত হয়েছি। তাই একজন মুসলমান হিসেবে এই দলে আর থাকতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতির বেশ কিছু কার্যকলাপে আমি অতিষ্ঠ ও ক্ষুব্ধ। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিকভাবে যোগদানের ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে কাজ করছি। তবে আওয়ামীপন্থী কিছু লোক একজন আলেমের ওপর হামলা করায় আমি বেশ ব্যথিত হয়েছি। আমি একজন মুসলমান হিসেবে এই হামলার প্রতিবাদ স্বরূপ আওয়ামী জীবনের ইতি টেনেছি।’

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় শাহ আলম হাওলাদার হাতপাখা নিয়ে নির্বাচন করার স্বপ্নে গত কয়েকমাস ধরে হাতপাখার পেছনে ছুটছে। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট