,

জীবনে প্রথম হাইকোর্টে এসেছি, ভেরি স্যাড : কাজী সালাউদ্দিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : ‘জীবনে প্রথমবার আমি হাইকোর্টে এসেছি। এসব বিষয় নিয়ে আদালতে আসাটাও আমার জন্য ভেরি স্যাড (দুঃখজনক)।’ বুধবার (১৪ জুন) হাইকোর্টে শুনানি শেষে বেরিয়ে এভাবেই সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এর আগে সকালে ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যম ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবেন না বলে আদেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে কাজী সালাউদ্দিনকেও মতামত দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব মানহানিকর বক্তব্য সরাতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাফুফে সভাপতি।

এর আগে ৬ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ১৭ ব্যক্তি/সংস্থাকে আইনজীবী আজমালুল হোসেন কিউসির মাধ্যমে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠান সালাউদ্দিন।

এছাড়া বাফুফে থেকে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও একই নোটিশ দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ ও গণমাধ্যমে বক্তব্য দেওয়া একটি টিভি চ্যানেল এবং পত্রিকার সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট