মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিস উপকূলে নৌকাডুবে ৫৯ শরণার্থীর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক। খবর আল-জাজিরার।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়।

এর আগে দেশটির কোস্টগার্ড জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা জটিল হয়ে পড়ে। এদিকে জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক যান ও একটি বিমানবাহিনীর হেলিকপ্টারসহ বেশ কয়েকটি বেসরকারি জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নেয়।

ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর। জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহুগুণ বেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল