সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ৫৩তম ওভারের প্রথম বলে দলীয় ২৫৬ রানে মুমিনুল হকের উইকেট দিয়ে শুরু। ৬৪তম ওভারের প্রথম বলে ২৯০ রানের মাথায় ফেরেন অধিনায়ক লিটন দাস। মাঝখানে আউট হন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের তৃতীয় সেশনের শুরুর ভাগে ৩ ক্রিকেটার হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫ ওভার ৩ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান। ১৯ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। আরেক প্রান্তে ১৩ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ।।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় দলটি। নিজাত মাসুদের বলে আফসার জাজাইকে ক্যাচ দেন ওপেনার জাকির হাসান (০)। এরপর আফগান বোলারদের হতাশ করা শুরু করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত। একপাশে শান্ত বাউন্ডারির ফুলঝুড়ি ছোটালেও আরেক পাশে জয় ছিলেন স্থির। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ব্যর্থ করেন আফগান বোলারদের সকল প্রচেষ্টা। প্রথম সেশনেই মাত্র ৫৮ বলে হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন শান্ত। ২৪ ওভারে ১ উইকেটে ১১৬ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে নেমে যেন আরও সাবলীল ছিলেন শান্ত-জয় জুটি। এই সেশনে ১০২ বলে ফিফটির দেখা পান জয়। তার কিছুক্ষণ পর সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১১৮ বলে ১৮টি চারে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান তিনি। পরে স্বাগতিকরা দলীয় ২০০ পার করে। এ ছাড়া দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-জয় ২৫০ বলে ২০০ করেন। ২১৮ রানের মাথায় রহমত শাহর বলে জয় ফিরলে ভাঙে ২১২ রানের জুটি। ৯টি চারে ব্যক্তিগত ৭৬ রান করে আউট হন জয়। ৪৯ ওভার শেষে ২ উইকেটে ২৩৫ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

এদিকে, মুমিনুল হকের অফফর্ম চলছেই। এদিনও উইকেটে সেট হয়ে আউট হন তিনি। দলীয় ২৫৬ রানে ব্যক্তিগত ১৫ রানে নিজাত মাসুদের শিকার হন তিনি। বল তার গ্লাভস মৃদু স্পর্শ করে উইকেটের পেছনে চলে যায়। তালুবন্দী করতে কোনো ভুল করেননি উইকেটকিপার আফসার জাজাই।

২৭১ রানে ফেরেন শান্ত। ১১৮ বলে সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত দেড়শ রানের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছিলেন স্বাভাবিক গতিতেই। তবে মাইলফলকের মাত্র ৪ রান আগে ছন্দপতন। তেড়েফুড়ে খেলতে গিয়ে ব্যক্তিগত ১৪৬ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৩ রানের মাইলফলক ছাড়ানোর স্বপ্নেও তাতে মৃত্যু ঘটে। আমির হামজার বলে ডিপ মিডউইকেটে শান্তর ক্যাচ ধরেন নাজির জামাল। ১৭৫ বলে ২৩ চার এবং ২ ছক্কায় নিজের ইনিংস সাজান শান্ত। আর দলীয় ২৯০ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পতন ঘটে অধিনায়ক লিটনের।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমেছেন মাহমুদুল হাসান। তামিম ইকবালের চোট সুযোগ করে দিয়েছে এ ওপেনারকে। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করার পর ফিরেছেন তাসকিনও। আফগানিস্তান দলে দুজনের অভিষেক হলো। অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের এটি প্রথম টেস্ট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী