,

সুইডেনের রাজা-প্রধানমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

news-image

নিজস্ব প্রতিবেদক : সুইডেনের রাজা, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি দেশ‌টিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের হিমসাগর আম উপহার দিয়েছে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস।

স্টকহোমের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) রাতে সেখানকার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়।

দূতাবাস জানায়, শুভেচ্ছা উপহার হিসেবে এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ দূতাবাস আম বিতরণ করেছে।

দূতাবাস বল‌ছে, আম বিতরণ সুইডেনের জন্য বাংলাদেশের বিচিত্র স্বাদ অনুভব করার ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার একটি চমৎকার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করা যায়। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসে আম পাঠানোর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত আমের গুণাগুণ ও বিভিন্ন দিক বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।

রাষ্ট্রদূত মেহেদী হাসান ব‌লেন, আমরা সুইডেনে আমাদের সম্মানিত অংশীদারদের কাছে বাংলাদেশের গর্ব ও গৌরব আম উপহার হিসেবে দিতে পেরে আনন্দিত। এই উপহার আমাদের কূটনৈতিক সম্পর্কে একটি নতুন ধাপ যোগ করবে এবং আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ দূতাবাস বলছে, উপহার হিসেবে আম বিতরণ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে। দু’দেশের অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করবে। কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট