,

শান্তর অপ্রতিরোধ্য সেঞ্চুরি, জয়ের ফিফটি

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিরপুর শেরে বাংলার গ্যালারিজুড়ে আগেও নাজমুল হোসেন শান্তর নামে স্লোগান শোনা যেত; তবে সেগুলো ছিল বিদ্রুপাত্মক। মাত্র কয়েক মাস আগেই এমন পরিস্থিতি সামলাতে হতো শান্তকে। এখন দিন বদলে গেছে। শান্তর ব্যাটে ছুটছে রানের ফুলঝুড়ি।

আজ ঢাকা টেস্টের প্রথম দিনে তাই মিরপুরের গ্যালারিতে ‘শান্ত’ ‘শান্ত’ চিৎকারে কান পাতা দায়। আজ দর্শকদের চিৎকারে মিশে ছিল শান্তর প্রতি সম্মান আর ভালোবাসা।

সেই দর্শকদের সামনেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন শান্ত। শুরু থেকেই তিনি ছিলেন ওয়ানডে মেজাজে।

উইকেটের চারপাশে দারুণ সব শট খেলতে দেখা গেছে শান্তকে। ফরম্যাটটা টেস্ট হলেও ৫৮ বলে ফিফটি পূরণ করেন। আর তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছতে তিনি খেলেছেন ১১৮ বল। হাঁকিয়েছেন ১৮টি বাউন্ডারি।

তার আক্রমণাত্বক ব্যাটিং স্টাইল আজ মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে সবার মাঝে।

শান্ত ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে। সেই ১৬৩ রানের ইনিংসটাই তার ক্যারিয়ারসেরা। ওই বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন অপরাজিত ১১৭* রানের ইনিংস। পরের ২৫ ইনিংসে তার মাত্র একটি ফিফটি! সেই খারাপ সময় কাটিয়ে শান্ত এখন দারুণ ধারাবাহিক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০৩ রান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট