,

হজের খুতবা সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়

news-image

সৌদিআরব প্রতিনিধি : পবিত্র হজ উপলক্ষে এ বছর আরাফাত দিবসের খুতবাটি বাংলাসহ মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে সৌদি কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। গতবারের হজেও মোট ১০ ভাষায় হজের খুতবা সম্প্রচারিত হয়েছিল। যার মধ্যে বাংলা ভাষাও ছিল।

৯ জিলহজ মসজিদে নামিরাহ থেকে মুল খুতবা আরবিতে দেওয়া হবে। তবে, সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। এ বছর যে ১৪ ভাষায় খুতবাটি সম্প্রচার হবে তা হলো ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস বলেন, ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে এই বছর ১৪টি ভাষায় খুতবা অনুবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খুতবার অনুবাদের মাধ্যমে বিশ্বের নানা দেশের হজযাত্রীরা নিজ দেশের ভাষায় কথা শোনার সুযোগ পাবেন। ‘মানারাতুল হারামাইন’ ওয়েবসাইটের পাশাপাশি ‘আল কোরআন’ ও ‘আস সুন্নাহ’ চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও টুইটারেও লাইভ শোনা যায়। ১৪৪৩ হিজরিতে পাঁচ ভাষায় অনুবাদের মাধ্যমে খুতবার লাইভ অনুবাদ প্রকল্প শুরু হয়।

আরাফা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে খুতবাটি দেওয়া হয়। এই স্থানে মহানবী মুহাম্মদ (সা.) প্রদত্ত খুতবাটি বিদায় হজের ভাষণ নামে পরিচিত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট