,

টেস্টের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : তামিমের খেলা নিয়ে ধোঁয়াশা ছিল আরও আগে থেকেই। তবুও শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করায় তাকে বাইরে রেখেই একাদশ করতে যাচ্ছে বাংলাদেশ।

আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়ে তামিমের ছিটকে যাওয়ার খবর দিয়েছে বিসিবি। আগামীকাল বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায়। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে।

চোটের কারণে আগেই টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এবার পিঠের ব্যথার কারণে টেস্টে খেলা হচ্ছে না তামিমের।
তামিমকে নিয়ে হাথুরু বলছিলেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখব সে কেমন অনুভব করে। একদিন আগেও অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

এদিকে, ইনজুরি থাকলেও দলের সঙ্গে অনুশীলন করেছেন তামিম। গত রোববার নেট প্রাকটিসে ফিটনেসের পাশাপাশি ব্যাট হাতেও দেখা গিয়েছিল টাইগার এই ওপেনারকে। তবে তার ইনজুরির প্রভাব স্পষ্টই বোঝা যাচ্ছিল। কেন না অনুশীলনের মধ্যে বারবার পিঠে কোমরে হাত দিচ্ছিলেন তামিম। তবে অনুশীলনে কখনই তামিমকে পুরোপুরি স্বস্তিতে দেখা যায়নি।

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট