সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন থেকে কয়লা নিলে আমেরিকা-ভারত অখুশি, টানাটানিতে সরকার

news-image

অনলাইন ডেস্ক : চীন থেকে কয়লা কিনলে যুক্তরাষ্ট্র ও ভারত অখুশি হবে—এমন টানাটানিতে সরকার পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ।

আজ মঙ্গলবার রাজধানীর সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রিউর‌্যাল ডেভলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০২৩-২৪: স্বস্তির সন্ধানে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে বণিক বার্তা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)।

অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, ‘নির্বাচনের সন্ধিক্ষণে এই বাজেট। এরই মধ্যে সরকার আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়নের মধ্যে রয়েছে। এই সময়ে আন্তর্জাতিক নির্ভরতা থেকে বের হতে চাইলে ভূ-রাজনৈতিক পরিবর্তন আনতে হবে। একটা পক্ষ নিয়ে নতুন করে শুরু করতে হবে। চীনের কয়লা আসছে, এর মানে কী? আমি যদি কয়লা আমদানির টাকা না পাই, তাহলে চীনের কাছ থেকে নেব। চীন থেকে নিলে আবার আমেরিকা, ভারত অখুশি হবে। এই টানাটানির মধ্যে সরকার পড়েছে। আবার চীন যদি কয়লা না দেয় তাহলে সমস্যায় পড়ে যাবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে সার খাদ্যপণ্য, জ্বালানির দাম কমলে আপনারা এগুলোর দাম কমাবেন, কিন্তু দাম তো কমেনি। আইএমএফের নীতি অনুযায়ী, ভর্তুকি প্রত্যাহার করতে হবে। আপনারা করোনাকালে যে ভর্তুকি দিয়েছেন, তার চেয়ে আর কমাতে পারবেন না। পরিস্থিতি এখনো অত ভালো হয়নি, সব জায়গায় এখনি ভর্তুকি কমানোর সময় হয়নি।’

এম এম আকাশ বলেন, ‘যেখানে দুর্নীতির কারণে সিস্টেম লস হচ্ছে, সেখানে ভর্তুকি দেওয়ার দরকার নেই। কিন্তু সার, জ্বালানি, খাদ্যপণ্যের জন্য টাকা সংগ্রহ করতে হবে। পরোক্ষ কর বৃদ্ধি না করে টাকা পাচারকারীদের থেকে আদায় করে টাকার ব্যবস্থা করবেন আপনি।’

এই অধ্যাপক বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে দুই টাকা করে প্রণোদনা দিচ্ছেন। এই সুবিধা নিয়ে যাচ্ছে এখানকার ধনীরা। দেশ থেকে টাকা পাচার করে আবার তা রেমিট্যান্স হিসেবে দেশে আনছে, লাভবান হচ্ছে তারাই। ফলে পুরো প্রক্রিয়া একটা চক্রের মধ্যে পড়ে গেছে। দেখা গেলো, দুই টাকা ইনসেনটিভ দেওয়ার পর আমেরিকা থেকে রেমিট্যান্স আসা শুরু হলো। অথচ এর আগে রেমিট্যান্স আসত সৌদি আরব থেকে।’

এ সময় গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘বাজেটের বড় সমস্যা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার খুবই অভাব। এনবিআরের একটা অবিশ্বাস্য আয় দেখানো হয়, তার উপর ব্যয় নির্ধারণ করা হয়। এর জন্য কোথাও কাউকে জবাবদিহিতা করতে হয়না, সংসদে এ নিয়ে কোন আলোচনা হয়না। এনবিআর কেন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলো না এ নিয়ে কোন প্রশ্ন উত্থাপন হয় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বাজেটের যে কাঠামো তৈরি হয়েছে, তা বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে তৈরি। এর থেকে ভালো কিছু আশা করা ভুল। বাজেটে ব্যক্তিখাতে প্রবৃদ্ধি ৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। অথচ আমাদের এখানে অনেক দিন যাবত ব্যক্তি খাতের বিনিয়োগ স্থবির হয়ে আছে। স্থবির বিনিয়োগ প্রক্রিয়ায় কিভাবে ৪ শতাংশ প্রবৃদ্ধি করবে তার কিছুই বলা হয়নি।’

রেজা বলেন, ‘কর ব্যবস্থা ভয়ংরভাবে পিছিয়ে আছে। পরোক্ষ করে দরিদ্র মানুষজন আয়করের দ্বারা পিষ্ঠ হচ্ছেন। যারা কর দিচ্ছেন তারা প্রতি বছরই কর দিয়ে যাচ্ছেন। তাদের কর হার ১০ শতাংশ থেকে ১৫, ১৫ থেকে ২০ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। আর যারা কর দিচ্ছেন না তারা করমুক্তই থাকছেন, সুবিধা ভোগ করছেন। ভারতে আয়কর আইন পরিবর্তন হয়েছে ১০ বছরের প্রচেষ্টায়। আর আমাদের এখানে রাতারাতি আয়কর আইন পরিবর্তন করে দিচ্ছেন। এমনটি হলে হিতে বিপরীত হবে।’

ডিবিএমের নির্বাহী পর্ষদের সদস্য রেবেকা সানইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিবিএমের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী