,

দেশে বিবাহবিচ্ছেদ বেড়েছে দ্বিগুণ

news-image

অনলাইন ডেস্ক : দেশে বেড়েই চলেছে বিবাহবিচ্ছেদ। ১ বছরের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার শেরে বাংলা নগরের পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘বাংলাদেশ স্যাম্পল স্ট্যাটিসটিকস ২০২২’ এর প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিবেদনটিতে এ তথ্য উঠে আসে।

বিবিএসের ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইংয়ের উপপরিচালক ও প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন। এ সময়ঢ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী শামসুল আলমও উপস্থিত ছিলেন।

আলমগীর হোসেন বলেন, গতবছর সারা দেশে দুই হাজার ১২টি ইউনিট, ৩ লাখ ৬ হাজার ৯৫৪টি খানা এবং ১৩ লাখ ২ হাজার ৭৮৮ জনের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশে বিবাহবিচ্ছেদের স্থুল হার বেড়ে প্রতি হাজারে ১ দশমিক ৪টি হয়েছে। ২০২১ সালে এই হার ছিল প্রতি হাজারে ০ দশমিক ৭টি।

এতে বলা হয়, বিবাহবিচ্ছেদের হার শহরের তুলনায় গ্রামে বেশি। গত বছর গ্রামাঞ্চলে প্রতি হাজারে ১ দশমিক ৫টি আর শহরে হাজারে একটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে গড়ে প্রতি হাজারে বিয়ে করেছেন ১৮ দশমিক ১ জন। বয়স অনুযায়ী ১০ বছরের বেশি বয়সী জনসংখ্যার ২৮ দশমিক ৭ শতাংশ অবিবাহিত, ৬৩ দশমিক ৯ শতাংশ বিবাহিত এবং ৭ দশমিক ৪ শতাংশ বিধবা/বিপত্নীক, তালাকপ্রাপ্ত বা দাম্পত্য বিচ্ছিন্ন।

এতে বলা হয়, পুরুষের বিবাহের গড় বয়স এখন ২৫ দশমিক ৩ বছর। আর নারীর বেলায় তা ১৮ দশমিক ৮ বছর। গত বছর যাদের বিয়ে হয়েছে, তাদের মধ্যে ৬ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ১৫ বছরের নিচে। আর ১৮ বছরের কম বয়স ছিল ৪০ দশমিক ৯ শতাংশের।

বর্তমান আইন অনুযায়ী, বাংলাদেশে মেয়েরা বিয়ের যোগ্য হয় ১৮ বছর বয়সে, আর ছেলেদের ক্ষেত্রে এই বয়স ২১ বছর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট