,

ঈদের ছুটি বাড়তে পারে এক দিন

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ঈদের সময় মানুষ সহজে যেন গ্রামে যেতে পারেন, এ জন্য ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখ উদ্‌যাপিত হয় ঈদুল আজহা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সেই হিসাব ধরে ঈদের দিন ও আগে-পরে দুদিন সরকারি ছুটি। এবার ঈদের আগে এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

আগামী ২৭ জুন ছুটির সুপারিশ অনুমোদন পেলে ৩০ জুন পর্যন্ত ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা। পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে ২ জুলাই থেকে শুরু হবে সরকারি অফিস।

এর আগে গত ঈদুল ফিতরে নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট