,

নিবন্ধনহীন অনলাইন পত্রিকা বন্ধ করে দেবে সরকার

news-image

অনলাইন ডেস্ক : সরকার নিবন্ধনহীন অনলাইন পত্রিকার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে। সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয়, যা সরকারের জন্য এলার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানের কোনও অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এজন্য বিভিন্ন সময় সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’

কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি বছর কোরবানির পশুর হাট রাস্তার ওপর হওয়ায় একটা সমস্যা হয়। এবার এটা কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন যেন সচেতন থাকে। কোন অবস্থায় গরুর হাট রাস্তার ওপর বসার অনুমতি তো দেবেই না, বসতে যাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে গরুর হাট করার মতো খালি জায়গা নেই। তাই এখানের বিষয়টি ভিন্ন। তবে সেটাও আমরা ঢাকার কমিশনার, পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি। সিটি করপোরেশন গরুর হাট যেখানে যেখানে দেবে, সেখানে যানবাহনের চলাচলের ব্যবস্থাটা রেখেই যেন সেগুলো হয় সে বিষয়ে বলা হয়েছে।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট