,

অবিবাহিত দলের কাছে হেরে যায় বিবাহিতরা!

news-image

বিনোদন প্রতিবেদক : গ্রামের নাম জাদুনগর। এই গ্রামের প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি সাদেক সরকার হাডুডু খেলার আয়োজন করে থাকে। এই খেলা নিয়ে সবসময় ক্ষোভ প্রকাশ করে থাকেন জটিল জেয়ার্দার। খেলা হয় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে। প্রতিবারই খেলায় অবিবাহিতরা জেতে। এতে বিবাহিতরা স্ত্রীদের কাছে ভর্ৎসনার শিকার হয়।

তাদের হেরে যাওয়ার মূল কারণ দরিদ্র পরিবারের অবিবাহিত যুবক বরাদ আলী। সে শরীর-স্বাস্থ্যে যেমন তাগড়া, তেমনি হাডুডু খেলায়ও চৌকস। তাকে বিয়ে করিয়ে নিজের দলে আনার জন্য বাকির তার ছোটবোন তারাকে লেলিয়ে দেয়। কিন্তু বরাদ আলীকে পছন্দ করে গ্রামের আরেক তরুণী মুক্তা। বরাদ আলীকে ঘিরে শুরু হয় মুক্তা ও তারার দ্বন্দ্ব।

অন্যদিকে অবিবাহিতরা বাকিরের কৌশল বুঝতে পারে। তারা বরাদ আলীকে বাকিরের ফাঁদে পা দিতে নিষেধ করে। কিন্তু বরাদ আলীর ভালো লাগে তারাকে। সে গোপনে প্রেম চালিয়ে যায় তারার সঙ্গে। এই সময় বিজলী নামে এক মেয়ে এসে দাবি করে, সে বরাদ আলীর স্ত্রী। বরাদ আলী যখন গার্মেন্টসে কাজ করত তখন তাকে বিয়ে করেছে সে। এমন খবর প্রকাশ্যে আসার পরপরেই বিবাহিতরা দাবি তোলে, বরাদ আলীর সব পদক ফিরিয়ে নেওয়ার। শুরু হয় নতুন গোলোযোগ।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জাদুনগর’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, ডা. এজাজুল ইসলাম, নাদিয়া মিম, ফারজানা রিক্তা, এমিলা হক, ওয়ালিউল হক রুমিসহ অনেকেই।

নির্মাতা জানান, ‘জাদুনগর’ নাটকটি আজ থেকে প্রতি মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে আরটিভিতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট