,

বিশ্বকাপ থেকেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কঠিন: গাঙ্গুলী

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল জেতার থেকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অনেক সহজ। এমনটিই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। যদিও ২০০৭ সালের প্রথম আসরের পর থেকে ভারত আর কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি।

সম্প্রতি ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ভরাডুবি হয়। এই টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার সমালোচনা শুরু হয়েছে। তবে বিরাট কোহলি পরবর্তী জমানায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই যে সঠিক ব্যক্তি, সেই মতই আরও একবার প্রতিষ্ঠিত করতে চান সৌরভ। আজ তাকের আলোচনায় তিনি দাবি করেন, অধিনায়ক হিসেবে ৫ বার আইপিএল জেতা মোটেও সহজ কাজ নয়।

সৌরভ বলেন, ‘রোহিতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ও আর ধোনি (অধিনায়ক হিসেবে) ৫টি করে আইপিএল জিতেছে। আইপিল চ্যাম্পিয়ন হওয়া নিতান্ত সহজ কাজ নয়। কেননা আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন, কেননা সেখানে ১৪টি (লিগ) ম্যাচ খেলার পরেও প্লে-অফের বাধা টপকাতে হয়। (টি-২০) বিশ্বকাপে ৪-৫টি ম্যাচ খেলেই সেমিফাইনালে ওঠা যায় এবং তার পরেই ফাইনাল। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭টি (অন্তত ১৬টি) ম্যাচ খেলতে হয়।’

সৌরভের এমন মতামত সামনে আসার পরে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে ভারত এতদিনে একবার মাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন জিতেই কেন?

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট