,

১০ দিনে জয়ার আয় প্রায় ২ কোটি!

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ২ জুন মুক্তি কলকাতায় পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এতে জয়ার সহশিল্পী চূর্ণি গাঙ্গুলি, অম্বরিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্যসহ অনেকে। সিনেমাটি মূলত, দুই নারীর জীবনের গল্প নিয়েই তৈরি করা। যা ইতিমধ্যেই দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে।

বক্স অফিসে ‘অর্ধাঙ্গিনী’ সাড়া ফেলেছে। মুক্তির ১০ দিনে প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে জয়ার সিনেমা। বাংলা টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজারের বেশি। এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস’র এক খবরে।

টলি বাংলা বক্স অফিস এক টুইটে থেকে জানা যায়, কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর এ বছর ‘অর্ধাঙ্গিনী’। এ পর্যন্ত সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

এদিকে, ২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এই সিনেমার প্রচারণায় অংশ নিতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। তিনিও নিয়মিত সিনেমার আপডেট দিয়ে যাচ্ছেন তার ফেসবুকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট