,

পুলিশে বড় ধরনের রদবদল

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এ ছাড়া সাতজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও রদবদল হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সালেহ মোহাম্মদ তানভীরকে এসবিতে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) পুলিশে বদলি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ডিএমপিতে, নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হককে টুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদকে পুলিশ সদর দফতরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে এসবিতে, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসানকে ডিএমপিতে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শফিকুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না