,

তামিম-তাসকিনকে খেলানো নিয়ে যা বললেন হাথুরু

news-image

স্পোর্টস ডেস্ক : বুধবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল। চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে তামিমের চোট ও তাসকিনের চিন্তায় সেরা একাদশ পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

চোটের সঙ্গে বেশ কিছুদিন ধরেই লড়াই চলছে তামিমের। গত রোববার ব্যথা নিয়েই তিনি অনুশীলনে এসেছিলেন নিজের অবস্থাটা বুঝতে। কিন্তু ফিল্ডিং অনুশীনের সময় একটি বল ধরতে গিয়ে কোমরের ব্যথায় কাতরে ওঠেন তিনি। পাঁচ মিনিটও ফিল্ডিং করতে পারেননি। নেটে ব্যাটিং করার সময় তো ব্যথায় আরও বেশি কাতরাচ্ছিলেন তিনি। পেসারদের শর্ট বলগুলো খেলতে গেলেই অস্বস্তি ফুটে উঠছিল তার চোখেমুখে।

তাই পুরোপুরি ফিট না হলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও। বৃষ্টির বাধায় গতকাল অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। টেস্টের আগের দিন আজ সকাল থেকেই অনুশীলন করছে স্বাগতিকেরা। অনুশীলনের পরেই সিদ্ধান্ত হবে তামিম ইকবাল আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে খেলবেন কি না। টেস্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন এ কথা।

হাথুরু বলেন, ‘তামিমের অবস্থা বুঝতে সে আজ অনুশীলন করবে। ফিল্ডিং-ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব। এরপর তাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’

তামিমের মতো চোট সমস্যা না থাকলেও তাসকিনকে খেলানো নিয়ে কাজ করছে ভিন্ন চিন্তা। মাত্রই চোট থেকে সেরে উঠেছেন তিনি। পুরো ফিট হয়েই ছন্দ নিয়ে অনুশীলন করছেন দলের সঙ্গে। তবে এশিয়া কাপ, বিশ্বকাপ, দ্বি-পাক্ষিক সিরিজ মিলিয়ে সামনে আছে ঠাসা সূচি।

হাথুরুসিংহে জানালেন, এই বাস্তবতায় দলের সেরা পেসারকে সতেজ রাখার চিন্তা করছে দল, ‘তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট