,

সর্বোচ্চ আদালতে ২৯০ এমপির শপথ চ্যালেঞ্জের শুনানি ২৫ জুলাই

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ২৯০ জন এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিল আগামী ২৫ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

চার বছর পর লিভ-টু আপিলটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেয়ার অভিযোগে ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ১৪ জানুয়ারি একটি রিট করেন তাহেরুল ইসলাম তৌহিদ। রিটে এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশ করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়। সেই সাথে ওই রিট আবেদনে বলা হয়, দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। একপর্যায়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে রিটকারি লিভ-টু আপিল করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট