,

সিঁড়ি থেকে পড়ে নায়িকার মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নায়িকা পার্ক সু রিউ সিড়ি থেকে পড়ে মারা গেছেন। ২৯ বছর বয়সী এ নায়িকা দেশটির রোমান্টিক টিভি সিরিজ ‘স্নোড্রপ’-এর জন্য ব্যাপকভাবে নাগরিকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে তার এমন মৃত্যুরে দর্শকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, জেজু আইল্যান্ডে এ নায়িকার গানের অনুষ্ঠান ছিল। এর আগে গত শনিবার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। তখনই একটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসকেরা প্রথমে এ নায়িকার ব্রেইন ডেথের কথা ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে পার্ক সু রিউ-এর অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নায়িকার মা কোরিয়ান বিনোদন পোর্টাল সোমপিকে বলেন, শুধুমাত্র তার ব্রেইন অচেতন কিন্তু তার হার্ট এখনো কাজ করছে। অনেকে আছেন যাদের অঙ্গের প্রয়োজন।

আরও পড়ুন: দু’পায়ে ব্যান্ডেজ, হঠাৎ কী হলো প্রিয়াঙ্কার?

প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের শেষকৃত্য দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল ৪ টায় শুরু হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে শেষ হবে। পার্ক সু রিউ ২০১৮ সালে প্রথমবার ক্যামেরায় অভিনয়ে হাতেখড়ি হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট