,

লাঠি হাতে বরিশাল নগরীতে ফয়জুল করীমের অনুসারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলা খবর পেয়ে তার কর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন।

ওই ঘটনার পর ফয়জুল করীমের অনুসারীদের লাঠিসোঁটা হাতে নগরীতে ঢুকতে দেখা যায়। তারা শহরের দক্ষিণপ্রান্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাশিপুর ও নগরীর তালতলী ফেরিঘাট দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তারা শহরের প্রবেশ করতে পারেনি।

নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘কাশিপুর এলাকা দিয়ে ফয়জুল করীমের সমর্থকরা প্রবেশের চেষ্টা পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। পরে সেখানে বিক্ষোভ করেন।

এছাড়া হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ করেন তার সমর্থক। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ফয়জুল করীমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও তার কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। সকাল থেকেই নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় খুলনা ও বরিশাল সিটির ভোট পর্যবেক্ষণ করছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট