,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিলে হামলা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার সকালে শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ড মোড়ে ও খৈয়াসার রোডে এ সংঘর্ষ ঘটে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানাযায়, গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনার পর থেকে ক্ষুব্ধ হয়ে উঠে পদ বঞ্চিতরা। এরই জের ধরে গেল শুক্রবার ও শনিবার জেলা কৃষকদলের আহবায়ক ভিপি শামীম, ছাত্রদলের নতুন আহবায়ক শাহিনুর রহমান শাহীনসহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর করে পদবঞ্চিত নেতা কর্মীরা। সোমবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় বিবাদমান দু’ পক্ষই কর্মসূচী গ্রহন করে। তবে পুলিশের অনুমতি না থাকায় ছাত্রদলের নব গঠিত আজবায়ক কমিটির নেতৃবৃন্দরা বিরাসার থেকে শুভেচ্ছা মিছিল করতে চাইলে জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফোজায়েল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিতরা ধাওয়া করে। এ সময় নতুন কমিটির নেতাকর্মীদের পক্ষে যুবদল, কৃষকদলের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষই দা, ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে দুগ্রুপের মর্ধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলছে। গত দুইদিন আগেও তাদের মর্ধ্যে মারামারি হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে একটি মামলা হয়েছে। আজ বিরাসার মোড়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্হিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট