,

সেন্সর পেল ববির ‘ময়ূরাক্ষী’, মুক্তি ঈদের পর

news-image

অনলাইন ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেয়েছে চিত্রনায়িকা ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। এমনটাই নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা রাশিদ পলাশ। জানিয়েছেন, আজ কালের ভেতর ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন।

ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। তিনি বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবিরি রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’

পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট