বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১২ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন বলেন, সোমবার ভোরে দয়ামীরের সোয়ারগাঁও এলাকায় সিলেটগামী একটি ট্রাকের চাকা নষ্ট হলে ট্রাকের ড্রাইভার ও হেলপার রাস্তার পাশে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার, ড্রাইভার ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধাক্কা দেওয়া ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা