,

কবে কাজে ফিরবেন জানালেন পূর্ণিমা

news-image

বিনোদন ডেস্ক : গ্রীষ্মের খরতাপে জনজীবন অতীষ্ঠ। তীব্র দাবদাহে সপ্তাহজুড়ে প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থায় বাইরে নামা বেশ কষ্টকর বটে। যদিও গত দুয়েক দিন যাবত আবহাওয়া কিছুটা শীতল, তারপরও কত দিন এই অবস্থা বিরাজমান থাকে তা নিয়ে সন্দিহান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

প্রচণ্ড গরমকে এড়িয়ে চলতে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না নায়িকা। সূর্যের উত্তাপ কমলেই তবে কাজে ফিরবেন বলেও জানান পূর্ণিমা।

তিনি বলেন, ‘এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।’

গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজ। জানা যায়, বিশ্বের এক শ দেশ থেকে দেখা হয় সিরিজটি।

প্রসঙ্গত, বর্তমানে ‘আহারে জীবন’, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। এরমধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ ছবির কাজ প্রায় শেষ। অর্ধেক কাজ হয়েছে ‘জ্যাম’-এর। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় এ অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট