,

ফয়জুল করীমের গাড়িতে হামলা, আহত ৪

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় তার চার সমর্থক আহত হয়েছেন।

সোমবার (১২ জুন) সকাল ১০টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক সানাউল্লাহ, ওই কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। খবর পেয়ে মুফতি ফয়জুল করীম ঘটনাস্থলে উপস্থিত হলে কেন্দ্রের বাইরে তার গাড়ি ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় নৌকার কর্মীরা।

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট আফজালুল করিমকে ফোন দিলে তিনি রিসিভ করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ইসলামী আন্দোলনের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট