,

৩০০ এমপির পদ শূন্য চেয়ে এবার আপিল বিভাগে বিএনপিপন্থীদের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আবেদন করা হয়েছে। রিট খারিজের চার বছর পর রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে দলটির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন এই আবেদন করেন।

আপিল আবেদনে বর্তমান সংসদের সংসদ সদস্যের শপথ অবৈধ ঘোষণার পাশাপাশি ৩০০ এমপির পদ শূন্য ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার শুনানির এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

২০১৯ সালের ১৪ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন। রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়। পরে ওই বছরের ১৭ জানুয়ারি রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলো।

রিট দায়ের প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে অর্থাৎ দশম সংসদ ভেঙে না দিয়ে একাদশ সংসদে নির্বাচিত সদস্যরা শপথ নেন, যাতে দুটি সংসদ বহাল থাকে। এটি সংবিধান পরিপন্থী। কারণ নিয়ম অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের ৫ বছর পূর্ণ হয়। অথচ মেয়াদ পূর্ণ হবার আগেই একই বছরের ৩ জানুয়ারি নতুন সাংসদরা শপথ নেন, যা আইনের চোখে অচল ও বে-আইনি। এজন্য রিটটি দায়ের করা হয়েছিল। হাইকোর্ট রিটটি খারিজ করায় এর বিরুদ্ধে আপিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত