,

ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত উপমহাপরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন পুলিশের আট কর্মকর্তা। তাদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।

পদোন্নতির চিঠিতে বলা হয়েছে, সুপিরিয়ার সিলেকশন বোর্ডের গত ২১ মের সভার (২০২৩ সালের ১৪তম সভা) নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ১০ জুন সদয় অনুমোদন করেছেন। তাদেরকে উপ-পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পেলেন যারা

বিসিএস ১২তম ব্যাচ থেকে রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম। ১৮তম ব্যাচ থেকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলতানা খানম। ২০তম ব্যাচ থেকে সিআইডির শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট