,

প্রধানমন্ত্রীকে কোরবানির পশু উপহার কৃষক দম্পতির

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে একটি গরু লালন-পালন করেছেন কিশোরগঞ্জের এক দম্পতি। কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামে বসবাস করছেন। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এই গরু গ্রহণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় গণভবনে বুলবুল আহমেদ দম্পতির উপহারের এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আবহিত করেন তার বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। প্রধানমন্ত্রী তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন।

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং এই বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।’

হাসান জাহিদ তুষার জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। প্রধানমন্ত্রী কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন।

বুলবুল আহমেদের গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির। আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুলবুল কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। তার স্ত্রী ইসরাত জাহান পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত। বুলবুল জানান, ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার উদ্দেশ্যে এই গরু কেনেন তিনি। আর এটি কেনা হয় আওয়ামী লীগ সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজেদের জমানো টাকা দিয়ে।

গরুটি যেন সুস্থ থাকে, সেজন্য কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা মানতও করছিলেন তিনি।

বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালবাসা থেকে তারা এই গরু লালন পালন করেন। গরুটি তারা পরিচর্যা করছেন গত তিন বছর ধরে।

উপহার হিসেবে তার গরু গ্রহণ করার সম্মতি জানানোয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বুলবুল আহমেদ। সূত্র: বাসস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট