,

সিসিক নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে

news-image

সিলেট প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ আশ্বাস দেন।

বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

সভায় সিসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডে ছাড় দেয়া হবে না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট