,

ঢাকা টু মাওয়া ট্রেন চলবে আগস্টেই

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু দিয়ে আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার রেল যোগাযোগ শুরু হবে। এর পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে রেল চলবে ঢাকা টু ভাঙা রুটে। শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

২০২২ সালের জুনে দেশের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু রেলের অবকাঠামো সম্পন্ন না হওয়ায় ট্রেন চলাচল শুরু করতে সময় লেগে যায়। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাওয়া এই সেতু দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরিমধ্যে এপ্রিলের শুরুতে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়েছে একটি ট্রেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ দেশের পূর্ব অংশের প্রবেশদ্বার পদ্মা বহুমুখী সেতু।

এশিয়ান হাইওয়ের একটি রুট বিশেষ করে বেলাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই পদ্মা সেতু।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর যেতে পারবেন মানুষ। ইতিমধ্যে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলপথের ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট