সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়লা এসেছে রামপাল বিদ্যুৎকেন্দ্রে

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চায়না পতাকাবাহী জাহাজ ‘এম,ভি জে হ্যায়’ জাহাজ। আজ শনিবার ভোর ৫টায় ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় ভিড়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছায়।

এদিন সকাল থেকেই এ জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এ কয়লা লাইটারেজে (নৌযান-কার্গো/কোস্টার) করে নেওয়া হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির সেডে/গোডাউনে।

বিদেশী জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আমদানীকৃত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬শ ২০ মেঃ টন জ্বালানী কয়লা নিয়ে চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায় গত ২১মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসার ১৯দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়।

এরপর সেখান থেকে জাহাজটি আজ ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজটি ভিড়ার সঙ্গে সঙ্গেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহণের কাজ। খালাসকৃত কয়লা পরিবহণ (লাইটারেজ/নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়ীকল) মাধ্যমে পরিবহণের (নৌযান/লাইটারেজ থেকে) কয়লা উত্তোলণ করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা মজুদ/সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির কয়লার সেডে/গোডাউনে।

সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কর্মকর্তা রিয়াজুল হক আরও বলেন, এর আগে গত ১৬মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্টিক টন ও ২৯ মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫শ মেট্টিক টন কয়লা এসেছিলো মোংলা বন্দর হয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

এদিকে কয়লার সংকটের কারণে প্রথম ৫জুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরে দ্বিতীয়ত ৯জুন বাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎ কেন্দ্র দুইটি বন্ধ হয়ে যাওয়ার দু:সংবাদের মধ্যেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়েই আজ মোংলা বন্দরে ভিড়েছে কয়লার জাহাজ এম,ভি জে হ্যায়।

পটুয়াখালীর পায়রা ও চট্টগ্রামের বাঁশখালী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের মত দুঃসংবাদের মধ্যেও আশার আলোতে রয়েছে দেশের বহুল আলোচিত বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থিত রামপাল কয়লা ভিত্তিক এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী