,

ফাইনালে রুডকে পেলে জোকোভিচ

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের লাইনআপ ঠিক হয়েছে। গতবারের ফাইনালিস্ট ক্যাসপার রুড এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিলেন। এর আগে ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ।

রুডকে গতবার রাফায়েল নাদালের বিপক্ষে হারতে হয়েছিল। এই সময়ের টেনিসে সেরা দুই খেলোয়াড়ের বিপক্ষে লাল কোর্টে পর পর দু’বার খেলবেন রুড। এবার কি জিততে পারবেন?

চলমান আসরে পুরুষদের দ্বিতীয় সেমিফাইনালে অ্যালেক্সান্ডার জেভরভকে দাঁড়াতেই দেননি রুড। ৬-৩, ৬-৪, ৬-০ সেটে ম্যাচ জিতে নেন নরওয়ের এই খেলোয়াড়। গত বছর দু’টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছিলেন তিনি। তবে একটিও জিততে পারেননি।

ম্যাচ জিতে তিনি বলেন, ‘আমি বেশি ভাবিনি। কোর্টে নেমে নিজের মতো খেলতে চেয়েছিলাম। খুব বেশি আবেগ কাজ করেনি আমার। এটা প্রতিযোগিতার শেষ দিক। সকলে ভাল খেলছে। আমি তাই বেশি চাপ নিইনি। ভাবতে চাইনি কী হবে।’

এর আগে দুবারের ফরাসি ওপেনজয়ী জোকোভিচ সেমিফাইনালে আলকারাজকে সহজেই হারিয়ে দেন। চোট পেয়ে খেলা থেকে ছিটকে গিয়েছিলেন আলকারাজ। খুব বেশি পরিশ্রমই করতে হয়নি জোকোভিচকে।

আগামীকাল রোববার তার বিরুদ্ধে নামবেন রুড। বিশ্বের ক্রমতালিকায় চার নম্বরে থাকা খেলোয়াড় জানেন যে, সেই ম্যাচ কতটা কঠিন হতে চলেছে। জোকোভিচ যে সহজে ছেড়ে দেবেন না তা বলাই যায়। এখন দেখার রুড কতটা লড়াই করতে পারেন। বার বার ফাইনালে উঠেও ট্রফি না জেতার আক্ষেপ কি তিনি এ বার মেটাতে পারবেন? নজর থাকবে টেনিস দুনিয়ার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট