,

ইভটিজারকে স্যান্ডেল দিয়ে পেটালেন তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে প্রকাশ্যে থাপ্পড় ও স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন এক তরুণী। ভারতের কর্ণাটকের উদিপি জেলায় গতকাল শুক্রবার ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবক স্থানীয়দের কাছে অনুরোধ করছেন তাকে যেন ঘটনাস্থল থেকে যেতে দেওয়া হয়। এ সময় এক তরুণী ওই যুবকের মাথায় এবং মুখে স্যান্ডেল দিয়ে পেটাচ্ছেন। সেই সময় আরেক ব্যক্তিকে ওই যুবকের কলার ধরে থাকতে দেখা গেছে।

তরুণীর হাতের মার খাওয়ার সময় ওই যুবককে বাধা দিতে দেখা যায়নি। সেইসময় স্থানীয়রা দাঁড়িয়ে এ ঘটনা দেখছিলেন।

স্থানীয়রা জানান, ওই তরুণী শুক্রবার সকালে তার হোস্টেল থেকে কলেজ যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক তাকে উক্ত্যক্ত করে। এতে ওই শিক্ষার্থী এ ঘটনা স্থানীয়দের জানান এবং যুবককে ধরে ফেলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তীতে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট