,

শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যু, বিব্রত অভিনেত্রী সাফা কবির

news-image

অনলাইন ডেস্ক : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এদিকে কিছু সংবাদমাধ্যম শাহরিয়ার কবিরের মেয়ের নাম সাফা কবির উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। পরে ভুল বুঝতে পেরে তারা সংশোধন করে নেয়। আর ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়েছেন মডেল-অভিনেত্রী সাফা কবির।

ফেসবুকে তিনি লেখেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

এদিকে মেয়ের মুত্যুতে ভেঙে পড়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির। এরআগে ২০২০ সালের ১৩ জানুয়ারি মারা যান শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট