মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দিলেন এরদোয়ান

news-image

অনলাইন ডেস্ক : টার্কিশ লিরার রেকর্ড দরপতনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর পদে রদবদল ঘটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থ নির্বাহী হাফিজ গেয়ে এরকানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের

এরকান এর আগে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের কো-সিইও এবং গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ২৮ মে তৃতীয় মেয়াদে এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মাথায় এরকান এই নিয়োগ পেলেন।

পঞ্চম কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাহাপ কাভসিওগ্লু -এর স্থলাভিষিক্ত হবেন এরকান।

রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, ধারাবাহিক পতনের মধ্য দিয়ে এই সপ্তাহে লিরার মান সর্বকালের সর্বনিম্ন অবস্থায় এসে ঠেকেছে। গতকাল বৃহস্পতিবার ডলারের বিপরীতে লিরার বিনিময় হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ১৭।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ