,

জন্মদিনে নিপুণকে খোঁচা দিলেন জায়েদ

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুণ আক্তারের জন্মদিন আজ । সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিন উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ শোবিজের তারকারাও। এ দিকে জন্মদিনেই ফের নিপুণকে ‘অনির্বাচিত’ বলে আখ্যা দিলেন চিত্রনায়ক জায়েদ খান।

গতকাল বৃহস্পতিবার রাতে অন্যসব তারকার মতো চিত্রনায়িকা শাহনূর তার ব্যক্তিগত ফেসবুক থেকে নিপুণের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর সেখানেই নিপুণকে রীতিমতো খোঁচা মারলেন এই চিত্রনায়ক।

ক্যাপশনে তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শুভ জন্মদিন।

অভিনেত্রী শাহনূরের সেই পোস্টে নেটিজেনদের নজর কাড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের মন্তব্য।

তিনি শাহনূরের পোস্টের কমেন্টবক্সে লিখেছেন, একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মত শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন।

জায়েদ আরও লেখেন, এর পরও নীতি বাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন। সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটি বুঝতে পারছেন তো? তবে শুধু শাহনূরের পোস্টেই নয়। চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নিপুণকে নিয়ে করা জন্মদিনের পোস্টেও একই মন্তব্য করেছেন জায়েদ।

তবে জায়েদ খানের করা এই মন্তব্যে এখন পর্যন্ত চিত্রনায়িকা নিপুণ, শাহনূর কিংবা অঞ্জনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট