,

মনোনয়নপত্র সংগ্রহ করলেন চিত্রনায়ক ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসনের প্রার্থী হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন তিনি।

গত সোমবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন তিনি। অংশ নিয়েছেন দলীয় বিভিন্ন অনুষ্ঠানেও। এছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ফেরদৌস।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নায়ক ফেরদৌস বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নং ওয়ার্ড নিয়ে।

আরও পড়ুন: ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট