,

পরীর পক্ষ নিলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির ব্যক্তিজীবন নিয়ে বেশ ক’দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি পরী জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে রাজের কাছ থেকে ডিভোর্স চান তিনি। এই দম্পতির সংসার টানাপোড়েন বিষয়গুলো প্রকাশ্যে আসে রাজের ফেসবুক থেকে ‘গোপন’ কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পরপরই।

এদিকে রাজ-পরীকে নিয়ে কথা বলেছেন হালের জনপ্রিয় আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি পরীর পক্ষ নিয়ে বলেছেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

এসময় পরীমণিকে উদ্দেশ্য করে অপু বলেন, ‘পরী তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট